Uncategorized

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মুনসুর এর দাফন সম্পন্ন

সীতাকুণ্ড  প্রতিনিধি 

 সীতাকুন্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অর্নার প্রদান করে তার জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। আবুল মুনসুর সোমবার সকাল ১০ টার সময় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে মরহুম আবুল মনসুর স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামের আবদুল খালেকের পুত্র। আবুল মুনছুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ছিলেন। তিনি  মুক্তিযোদ্ধা সংগঠন ও সমাজসেবামূলক কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন।

 মরহুম আবুল মুনসুরের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরসালিন, কাজী মহিউদ্দিন, ডা.কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমেদ ছলু, ইউসুফ নিজামী, ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পিপি এড. সারওয়ার হোসেন লাভলু, জামায়াতে সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, সাব রেজিস্ট্রার রায়হান হাবীব, মুক্তিযুদ্ধা  কমান্ডার আবুল কাসেম, ডেপুটি কমান্ডার মহরম আলী, আব্দুল মান্নান মাষ্টার, মুক্তিযুদ্ধা জয়নাল আবেদীন ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button