Uncategorized

সীতাকুন্ডে খেলা ঘরের  দিনব্যাপী  রবীন্দ্র নজরুল সুকান্ত  জম্মজয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সীতাকুন্ড প্রতিনিধি    

  মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজম্ম গড়ে তোল“ এই শ্লোগানকে সামনে রেখে সীতাকুন্ডে মেঘমাল্লার খেলা ঘরের দিনব্যাপী রবীন্দ্র নজরুল সুকান্ত জম্মজয়ন্তী ও  সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । শুক্রবার সকাল ৯ টা  হতে পৌর সদরের এলকে সিদ্দিকী স্কয়ারে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।

 খেলাঘরের শতাধিক শিশু কিশোরের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে খন্ড খন্ডভাবে ২৭টি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেন  সীতাকু- ও মিরসরাই উপজেলার অর্ধশত প্রতিষ্টানের প্রায় ৫শ শিশু কিশোর।

বিকেল ৪টায় মেঘমাল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি, কবি আশীষ সেন, সদস্য খেলাঘর কেন্দ্রীয় কমিটি। কাইয়ুম চৌধুরী  সাধারণ সম্পাদক সীতাকুন্ড প্রেসক্লাব, সাহিত্যিক দেবাশিস ভট্টাচায্য,  মোঃ শাহ সুলতান শামীম, ট্রেনিং অফিসার ইপসা মোঃ কামাল হোসেন, জধন ৭ এর উপ-পরিচালক। মোঃ মাহফুজুর রহমান, প্রধান নির্বাহী, ইবিএফ। সুনন্দ ভট্টাচার্য সাগর, চেয়ারম্যান, সিপিএল লিংক, রুবেল দাশ প্রিন্স, সম্পাদক মন্ডলীর সদস্য, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি, পরেশ দাশগুপ্ত, সভাপতি, সুরাঙ্গন খেলাঘর আসর, সঞ্জয় রায়, সভাপতি অংকুর খেলাঘর আসর। বিজয় দেব, সভাপতি, নিপবন খেলাঘর আসর।

নাছির উদ্দিন অনিক, প্রধান নির্বাহী, শৈলী। ওস্তাদ জাহাঙ্গীর আজিজ, সংগীত শিক্ষক, মেঘমল্লার সাংস্কৃতিক একাডেমি।জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, চেয়ারম্যান, রবীন্দ্র নজরুল সুকান্ত  জন্মজয়ন্তী উদযাপন পরিষদ। অমর শীল, চেয়ারম্যান, বার্ষিক প্রতিযোগিতা উদযাপন পরিষদ। আরো বক্তব্য রাখেন, আব্দুল খালেক রুবেল, সমিরন ভট্টাচার্য, উজ্জ্বল নাথ, অভিজিৎ শ্যাম জ্যাকি, প্রিয়তম নন্দী, বাঁধন দাশ মুন্না,  কাকলি তালুকদার,

সঞ্জীব দে সাজু, প্রবল প্রবর নাথ, কুমার জনি তড়িৎ, অপূর্ব শর্মা মর্ম প্রমূখ। এরপর সংগীত শিক্ষক সমিরন ভট্টাচার্য ও নৃত্য শিক্ষক তংকা রায়ের যৌথ সঞ্চালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজযীদের মধ্যে ৯৬ টি টেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button