Uncategorized

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে  যুবদলকর্মী নিহত, গুরুতর আহত ১

Giri Shaikat Desk

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদলকর্মী নিহতের ঘটনা ঘটেছে। নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহমদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

 এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ১০/১2 জনের একটি দল অলিনগরে যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে মোটর সাইকেল চালিয়ে আসা কয়েকজন দুর্বৃত্ত বাপ্পিকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয় বাপ্পি,এসময় তার সাথে থাকা শাওনও গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা গুরুতর আহত তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়|  কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। অপর আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম  আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড অলিনগরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে এতে দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button