Uncategorized

সীতাকুণ্ডে গ্রাম্যমান আদালত,  ৪ ফার্মেসিকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুন্ড পৌর সদরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪টি ফার্মেসিকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে ও ঔষধ প্রশাসনের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।  ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ ও  লেবেল বিহীন ঔষধ রাখার দায়ে  জোৎসনা মেডিকেলকে ৩০ হাজার টাকা  নুহাশ মেডিকেলকে ২৫ হাজার টাকা, আয়াত মেডিকেলকে ১৫ হাজার টাকা, ফারুক মেডিকেলকে  স্যাম্পল ওষুধ পাওয়ায়  ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্রে জানা যায়, জোৎসনা মেডিকেল ও নুহাশ মেডিকেল এই দুটি ফার্মেসি  প্রতিদিন  লক্ষ লক্ষ টাকার ওষুধ বিক্রি করে। মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন ওষুধ জন স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। জনস্বাস্থ্য রক্ষার্থে এই ধরনের অভিযান আরো বেশি বেশি প্রত্যাশা করেন সাধারণ জনগণ।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানান, জনস্বাস্থ্য রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button