সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সীতাকুণ্ডে বিএনপির সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুন্ড উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের (আংশিক) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল ৫ টায় সীতাকুন্ড প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে ১ সেপ্টেম্বর আমরা শান্তিপূর্ণ সমাবেশ করার উদ্দেশ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দকে নিয়ে পৌরসভায় মিলিত হলে কিছু দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়। অনেক নেতাকর্মীর ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করা এরা কখনো বিএনপি’র কর্মী হতে পারে না। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনকাজী মহিউদ্দিন সদস্য সচিব, সীতাকুণ্ড উপজেলা বিএনপি, জয়নাল আবেদীন দুলাল সাবেক সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা বিএনপি। এম. সামছুদ্দৌহা সাবেক সভাপতি, কুমিরা ইউনিয়ন বিএনপি, মোঃ ইদ্রিস মনির সভাপতি, কুমিরা ইউনিয়ন বিএনপি মোঃ আকবর হোসেন সভাপতি ৪নং মুরাদপুর ইউনিয়ন বিএনপি, মোঃ সরোয়ার কামাল সাধারণ সম্পাদক, ৪নং মুরাদপুর ইউনিয়ন বিএনপি. মোহাম্মদ আলী সদস্য, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, নুর নবী সালাম সাংগঠনিক সম্পাদক, ২নং ইউনিয়ন বিএনপি,. মোহাম্মদ গোলাম শাহরিয়ার চৌধুরী সভাপতি, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল।