সীতাকুণ্ডে মাদক বিক্রেতাদের মিথ্যা মামলায় মাদক বিরুধী ৬ জন জেলে,প্রতিবাদে সংবাদ সম্মেলন
সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুণ্ডের কদম রসুল, কেশবপুরে মাদক বিরুধী একটি কমিটির ৬ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন, শুক্রবার বিকাল ৫ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে মিথ্যা মামলা প্রত্যাহার ও জেল থেকে মুক্তির দাবী জানায় সংবাদ সম্মেলন। মিথ্যা মামলায় আটককৃতরা হলেন আহছান পিতা হোসেন,নুরুদ্দিন পিতা – হোসেন,সাদ্দাম নিজামী পিতা – উজ্জল নিজামী,শহীদ মাতা – হাসিনা,আহসান হাবিব পিতা নুরুল আলম,সায়েদুল পিতা সফি,সর্বসাং কদমরসুল
সভায় বক্তারা মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও মাদক বিক্রেতাদের বাড়ী তল্লাশী করে মদ ও মাদক সেবন সরঞ্জাম নষ্ট করে দেন।কমিটি গঠন, মানববন্ধন ও তল্লাশী করলে মাদক বিক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। ঐদিনই মানববন্ধন শেষে বাড়ী ফেরার পথে মাদক বিক্রেতারা কমিটির লোকদের উপর গুপ্ত হামলা করে।
পরবর্তীতে মাদক বিক্রেতারা মাদক বিরুধী কমিটির সদস্যদের কে মিথ্যা অপহরণ মামলা দিয়ে ৬ জনকে গ্রেফতার করায়। নিরপরাধ মাদক বিরুধীরা এখন মিথ্যা মামলায় জেলে আছে। মিথ্যামামলা ক্ষতিগ্রহস্হ পরিবার সংবাদ সম্মেলনে জানায়, মাদক বিরুধী কমিটির উদ্যোগে গত ২ সেপ্টেম্বর ‘২৬ কদমরসুল মানববন্ধন করেন।এতে গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন উপস্হিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলেন, মাদক বিক্রেতা জোৎনা ওতার পরিবার, মাদক বিক্রি সফল করতে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে হাত করে। প্রভাবশালীরা জোৎনার কাছ থেকে মাসোহারা পেয়ে থাকে বলেও জানায়। মাদক বিরুধী কমিটির নেতৃবৃন্দরা বলেন,মাদক বেচা কেনার প্রতিবাদ প্রতিরোধ করতে গেলে যদি মামলা খেতে হয়, তাদের মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করে তাহলে আগামীতে আর কেহ মাদক বিক্রির প্রতিবাদ করবেনা।মিথ্যা মামলায় আটক পরিবারের সমদ্যরা অভিলম্বে মামলা প্রত্যাহার ও আটককৃতদের দ্রুত জামিনের দাবী জানান।ও গ্রেফতারকৃতদের বাবা ও মায়েরা ।