নিরাপদ যাতায়াত তদারকি করছেন চট্টগ্রাম পুলিশ সুপার

Giri Shaikat Desk
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাতায়াত তদারকি করছেন চট্টগ্রাম পুলিশ সুপার শহিদুল ইসলাম শান্ত। শুক্রবার বিকেল পাঁচটায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় ।
তিনি সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে আমাদের পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওদের বাড়ি ফেরার পাশাপাশি বাসের চালক কন্টাকটার হাতে কোন প্রকার অতিরিক্ত ভাড়া দেয় কিনা তাও খতিয়ে দেখছেন। ফলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ফৌজদারহাট পুলিশ ফাড়ির ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ রফিকের আয়োজনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, জেলা ডিবি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সাংবাদিক কৃষ্ণচন্দ্র, নির্দেশ বড়ুয়া, দিদারুল হোসেন টুটুল, সাইদুল ইসলাম, সাইফুল মাহমুদ, কামরুল ইসলাম দুলু, মুসলিম উদ্দিন প্রমূখ