Uncategorized

চট্টগ্রাম – ৪ আসনের প্রার্থী কাজী সালাউদ্দিনের গনসংযোগ উদ্বোধন

Giri Shaikat Desk

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।

জানা যায়, তিনি বৃহষ্পতিবার  সকাল ১০টায়   রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন  চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, সীতাকুণ্ড উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মাজার প্রাঙ্গণে কাজী সালাউদ্দিন সাংবাদিকদের জানান, আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে এসেছি। এই পথ শান্তির, ন্যায়ের, এবং জনগণের।

মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এরপর সীতাকুণ্ডের বিভিন্ন অংশে প্রচারণামূলক কর্মসূচিতে যোগ দিবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button