Uncategorized

সীতাকুণ্ডে ফিলিং স্টেশনের অংশীদারকে বঞ্চিত করায় সংবাদ সম্মেলন

Giri Shaikat Desk

সীতাকুণ্ডে একটি ফিলিং স্টেশনের অংশীদারকে বঞ্চিত করায় সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুর ১২ টায় সীতাকুন্ড প্রেসক্লাব  সম্মেলন কক্ষেএই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। লিখিত বক্তব্য তিনি জানান, 

“সী গোল্ড ফিলিং স্টেশন” এবং অন্যান্য সম্পত্তির মোট ৪১টি দলিল ও ১২টি খতিয়ান এর সকল জায়গার সমান অংশীদার সিরাজ ও মোস্তাকিম। মোস্তাকিম মারা যাওয়ার পর তাঁর ওয়ারিশগণ ব্যাংকের পাওনা টাকা পরিশোধে এগিয়ে না এসে উলটো আমার বিরুদ্ধে কিছুদিন পর পর মিথ্যা চুরির অভিযোগ করেন, যাতে আমার ২০১৩-২০২১ সালের হিসাব অনুযায়ী পাওনা টাকা দিতে না হয়। মৃত মোস্তাকিম এর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালত ক্রোক করার পর উক্ত জায়গায় মৃত মোস্তাকিম এর ওয়ারিশ এর কোন অধিকার আইনি ভাবে গ্রহণযোগ্য নহে। এমতাবস্থায় বাদী উক্ত ক্রোককৃত সম্পত্তি নিয়ে অভিযোগ করা সম্পূর্ণ আইন বহির্ভূত।এ সংক্রান্ত বিষয়ে  বিভিন্ন মামলা হয়রানির  কারণে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং  তাদের ও অনেক ক্ষতি হচ্ছে।

আদালত  কর্তৃক মাজিস্ট্রেট ও সার্ভেয়ার উপস্থিত জনসম্মুখে “সী গোল্ড ফিলিং স্টেশন” এর জায়গা টি ভাগ করে অংশীদার মৃত মোস্তাকিমের অংশ ক্রোক করার পর কাগজ অনুযায়ী অবশিষ্ট অংশের মালিক আমি মোঃ সিরাজুল ইসলাম সুতরাং আমার জায়গায় আমার যেতে বা ব্যবসা করতে কোন বাধা নেই। ভবিষ্যতে আমি আমার জায়গায় যাবো এবং ব্যবসা করবো। যদি ভবিষ্যতে কোন বাধা বা বিপত্তি ঘটে সেক্ষেত্রে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button