সীতাকুণ্ডে মে দিবসে বর্ণাঢ্য রালি ও সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুন্ডে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সম্মুখে এই রালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মোঃ আলাউদ্দিন সিকদার।
সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে
এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, পৌরসভা আমীর হাফেজ আকবর প্রমূখ।