শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো, মে দিবসে – আসলাম চৌধুরী এমপি

গিরি সৈকত ডেস্ক ঃ
১ লা মে, মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, “শ্রমিকের ঘামেই গড়ে উঠে সভ্যতা, শ্রমিকের পরিশ্রমেই এগিয়ে যায় দেশ। সীতাকুণ্ডে মে দিবসে ” চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড ও আকবরশাহ(আংশিক) আসন থেকে নির্বাচিত এমপি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী কথাগুলি বলেন। তিনি শুক্রবার মহান মে দিবস উপলক্ষে এলকে সিদ্দিকী স্কয়ারে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রবীণ শ্রমিক নেতা আবুল বশর ভূইয়া (সাবেক ইউপি চেয়ারম্যান) এর সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার কমল কদর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ সালে আহম্মদ সলু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,বীর মুক্তিযুদ্ধা মহরম আলী, সীতাকুণ্ড পৌর বিএনপির নেতা ও সাবেক শ্রমিক নেতা শামছুল আলম আজাদ, শ্রমিক নেতা মোঃ নাসির উদ্দিন, সাবেক ছাত্রনেতা বখতেয়ার উদ্দিন, এ্যাডঃ নাছিমা আক্তার, Adv Sorwar Lavlo সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিক। স্বাগত বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খান।
বক্তারা বলেন, যে সকল শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণা, তাদের সংগ্রাম আমাদের পথচলার অনুপ্রেরণা। আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে হবে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আসুন, সবাই মিলে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি শ্রমিক পাবে তার প্রাপ্য সম্মান ও অধিকার।
আলোচনা শেষে একটি বিশাল র্যালী সীতাকুণ্ড দক্ষিন বাজার থেকে উত্তর বাজার গিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।